• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাঁচপুরে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার, র‍্যাব-১১-এর অভিযান যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত সুনামগঞ্জে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের ১৪ শিক্ষক-কর্মচারী, তবুও দাখিলে শতভাগ ফেল—তারাগঞ্জের মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন।  প্রধানমন্ত্রীকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বিদ্যুৎ সংকটে ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি রাষ্ট্রদূত মুশফিকের প্রেস উইং নিয়ে মন্তব্য, প্রচারণায় বিব্রত প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করা হবে না: প্রধানমন্ত্রী জাইদি

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম ফখরুল শেখ (৩৫), তিনি নৈহাটি গ্রামের বাসিন্দা।

ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট এবং তার দুটি মেয়ে রয়েছে। স্বজনদের দাবি, ফখরুল নিরাপত্তার জন্য মাঝে মাঝে ইটভাটায় পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

স্থানীয়দের মতে, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd