• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৪ শিক্ষক-কর্মচারী, তবুও দাখিলে শতভাগ ফেল—তারাগঞ্জের মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন।  প্রধানমন্ত্রীকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বিদ্যুৎ সংকটে ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি রাষ্ট্রদূত মুশফিকের প্রেস উইং নিয়ে মন্তব্য, প্রচারণায় বিব্রত প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করা হবে না: প্রধানমন্ত্রী জাইদি তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার চাপ ঈদে মিলাদুন্নবী তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল নয়টার দিকে বৈঠকটি শুরু হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত আছেন বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা। বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেটি চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি বেছে নিতে জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।

তবে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় শূন্যতা তৈরি হবে। সেগুলো হচ্ছে বিএনপি মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়কমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। ফলে কে হবেন তার উত্তরসূরি, এ নিয়ে চলছে নানা আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd