• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, এসএসসিতে পেল জিপিএ-৫ জর্ডানে ভিক্ষুকের কাছে উদ্ধার হলো ৪৬ হাজার ৬০০ ডলার তানজিদ হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ল ইমরান খানের মৃত্যুর গুজব: সেনাবাহিনী ও পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো জীবিত থাকার খবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড, তানজিদ-নাজমুলের দৃঢ়তা আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন

রাষ্ট্রদূত মুশফিকের প্রেস উইং নিয়ে মন্তব্য, প্রচারণায় বিব্রত

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
রাষ্ট্রদূত মুশফিকের প্রেস উইং নিয়ে মন্তব্য, প্রচারণায় বিব্রত

১২

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং নিয়ে সম্প্রতি বিভিন্ন আলোচনা সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি জানান, তাকে বিকল্প হিসেবে ভাবা এবং কোনো পদে দেখতে চেয়ে প্রচারণা চালানোয় তিনি বিব্রত ও বিরক্ত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি নিজের ফেসবুক পোস্টে এই বিষয়টি পরিষ্কার করেন। মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘প্রধানমন্ত্রীর প্রেস উইং নিয়ে সম্প্রতি নানা কথাবার্তা কানে আসছে। আমাকে বিকল্প ভেবে কেউ কেউ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করছেন।’

তিনি বর্তমান প্রেস সচিব ও অন্যান্য সদস্যদের কাজের প্রশংসা করে বলেন, তারা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরতে আন্তরিক চেষ্টা করছেন। মুশফিক উল্লেখ করেন, প্রেস উইংয়ের সদস্যদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় তাদের কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি।

মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, ‘পদ-পদবী দায়িত্ব পালনের একটি ক্ষেত্র হতে পারে, কিন্তু দেশসেবার একমাত্র পথ নয়।’ তিনি নিজের অতীত ভূমিকার কথা উল্লেখ করে জানান, রাষ্ট্রীয় পদ-পদবি ছাড়াও তিনি গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কাজ করেছেন।

তিনি প্রধানমন্ত্রীকে তার প্রয়োজন ও আস্থার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তি নির্বাচন করার বিষয়ে আস্থা প্রকাশ করেন এবং দাবি সম্বলিত প্রচারণাকে অপ্রয়োজনীয় ও অস্বস্তিকর হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd