• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত সুনামগঞ্জে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের ১৪ শিক্ষক-কর্মচারী, তবুও দাখিলে শতভাগ ফেল—তারাগঞ্জের মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন।  প্রধানমন্ত্রীকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বিদ্যুৎ সংকটে ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি রাষ্ট্রদূত মুশফিকের প্রেস উইং নিয়ে মন্তব্য, প্রচারণায় বিব্রত প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করা হবে না: প্রধানমন্ত্রী জাইদি তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল কারাগারে ফেরার পথে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে নিজেকে ইসলামি আদর্শে গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছেন।

গতকাল বুধবার বিকেলে গাজীপুর জেলা গারদখানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় হাতকড়া পরা অবস্থায় পুলিশের পাহারায় থাকা মামুন মণ্ডল হঠাৎ উপস্থিত লোকজনের সামনে দাঁড়িয়ে কথা বলেন। তার ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তিনি বলেন, "আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।"

এর আগে বুধবার সকালে মামুন মণ্ডলকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে গাজীপুর জেলা গারদখানা থেকে আবার কারাগারে নেওয়া হচ্ছিল।

জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ সিটি এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন এবং আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd