• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চিকিৎসক ছেলের বাবা চট্টগ্রামে গণিত ও ইংরেজিতে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নরসিংদীর ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের মৃত্যু, মামলা দায়ের চাঁদাবাজি মামলায় জামায়াত নেতা নজরুল ইসলাম ও সহযোগীর জামিন নামঞ্জুর সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, নতুন আচরণবিধি চূড়ান্ত পলাশে কাপড়ের হাটের টাকা বণ্টন নিয়ে বিরোধ, ৭ বাড়িতে হামলা-লুটের অভিযোগ কাজের অগ্রগতির চেয়ে ১৫ কোটি টাকা বেশি বিল উত্তোলনের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

চাঁদাবাজি মামলায় জামায়াত নেতা নজরুল ইসলাম ও সহযোগীর জামিন নামঞ্জুর

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
চাঁদাবাজি মামলায় জামায়াত নেতা নজরুল ইসলাম ও সহযোগীর জামিন নামঞ্জুর

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা হাজী মো. নজরুল ইসলাম ও তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন করা হলে বিচারক মো. সাইদুর রহমান তা নামঞ্জুর করেন।

হাজী নজরুল ইসলামের বাড়ি বুড়িগোয়ালিনি ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি গ্রামে এবং তিনি বুড়িগোয়ালিনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। অপরদিকে, বিশ্বজিৎ মণ্ডলের বাড়ি একই ইউনিয়নের ভামিয়া গ্রামে।

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আইনজীবী সৈয়দ ইফতেখার আলী ও আবু বক্কর সিদ্দিকীর মাধ্যমে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর হয়।

এ বিষয়ে সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনুদ্দিন জানান, জামিন নামঞ্জুর হওয়ায় চেয়ারম্যান হাজী নজরুল ও বিশ্বজিৎকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd