• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত সুনামগঞ্জে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের ১৪ শিক্ষক-কর্মচারী, তবুও দাখিলে শতভাগ ফেল—তারাগঞ্জের মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন।  প্রধানমন্ত্রীকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বিদ্যুৎ সংকটে ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি রাষ্ট্রদূত মুশফিকের প্রেস উইং নিয়ে মন্তব্য, প্রচারণায় বিব্রত প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করা হবে না: প্রধানমন্ত্রী জাইদি তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

সুনামগঞ্জে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অরিন্দম চৌধুরী অপু শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দ্যা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং বর্তমানে উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচিত।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অরিন্দম চৌধুরী অপুর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অরিন্দমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগামী ১৫ আগস্ট উপলক্ষ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd