ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়াইল ইউনিয়ন সভাপতি। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার নিজ গ্রাম বড়াইল থেকে গ্রেপ্তার করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, জাকির হোসেনের বিরুদ্ধে জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে আসামিকে আদালতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়াইল ইউনিয়ন সভাপতি।
রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার নিজ গ্রাম বড়াইল থেকে গ্রেপ্তার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, জাকির হোসেনের বিরুদ্ধে জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে আসামিকে আদালতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
প্রকাশ আর এ লায়ন সরকার ট্রেড লাইসেন নং ১১৫২/৬৮৩ রেজিঃ নং সি- ১৭৮৩১৪ বাণিজ্য মন্ত্রণালয়/ তথ্য মন্ত্রণালয় অনুমোদন প্রক্রিয়াধীন, নাজাত24 কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
আল্লাহ চত্বর নরসিংদী/আঞ্চলিক অফিস নাজাত পাক দরবার শরীফ
শেরপুর কান্দাপাড়া আদিয়াবাদ রায়পুরা নরসিংদী।
ঢাকা অফিস ১৫/৩ ওয়ারি স্ট্রিট ঢাকা ১২০৩