• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত অন্তত ২০ ইসলাম গ্রহণের কারণে দুই বোনকে আটকে রাখার অভিযোগে বাবাকে ভর্ৎসনা, আদালতের নির্দেশে মুক্তি দিরাইয়ে বিএনপিতে অস্থিরতা: এমপির স্ত্রী ও সৎ ভাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ নোয়াখালীতে পুলিশের ওপর হামলা, পাঁচ সদস্য আহত, সাতজন গ্রেপ্তার নিউমার্কেটে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সাভারে জেএমবি সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ সাভারে সন্ত্রাসীদের অবস্থান সন্দেহে বাড়ি ঘিরে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার কক্সবাজারে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জাল অপসারণের দাবি, না হলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি

৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চিকিৎসক ছেলের বাবা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চিকিৎসক ছেলের বাবা

চুয়ান্ন বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাশ করে চমক দেখালেন আলী আকবর, যিনি একজন চিকিৎসক ছেলের বাবা। তিনি জিপিএ-৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আলী আকবর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে।

জানা গেছে, তিনি রাজশাহীর নওহাটা সাইন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুলের কারিগরি শাখার বিল্ডিং মেইনটেনেন্স ট্রেড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

আলী আকবর জানান, তিনি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন এবং বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে পড়ালেখা করতে পারেননি। পরে বিয়ের পর তাদের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে জন্মলাভ করে। সন্তানদের পড়ালেখার জন্য তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মচারী পদে চাকরি নেন।

বর্তমানে তার ছেলে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা এবং সরকারি হাসপাতালের চিকিৎসক। পুত্রবধূও একই ক্যাডারের একজন কর্মকর্তা এবং চিকিৎসক। অন্যদিকে, মেয়ে নার্স। সন্তানদের প্রতিষ্ঠিত করে আলী আকবর জীবনের শেষ মুহূর্তে আবার পড়ালেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

আলী আকবর বলেন, পড়ালেখার জন্য বয়স কোনো বাধা নয়, ইচ্ছাশক্তি, মনোবল এবং অধ্যবসায় সাফল্য এনে দিতে পারে। তার ছেলে ডা. ইসমাইল হোসেন জানান, বাবার এই সাফল্যে তিনি খুব খুশি এবং আগামীতে তাকে এইচএসসিতেও ভর্তি করার ব্যবস্থা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd