• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

জোড়া লাগা শিশু জয়নব ও উম্মে কুলসুমের মৃত্যু

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জোড়া লাগা শিশু জয়নব ও উম্মে কুলসুমের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাদের সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার (১২ আগস্ট) বিকেলে দুই শিশুর মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু দুটির হৃদ্‌যন্ত্র একটি ছিল এবং এতে ছিদ্র ছিল।

শিশু দুটির চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে এবং প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে গিয়ে শিশু দুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা যায়, প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু দুটির জন্ম হয়। অর্থাভাবের কারণে চিকিৎসা অসমাপ্ত রেখেই পরিবারটি গ্রামে ফিরে যায়। পরে বিষয়টি নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারটির খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তবে চিকিৎসা শুরু হতে না হতেই দুই শিশুর জীবনাবসান হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd