• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চিকিৎসক ছেলের বাবা চট্টগ্রামে গণিত ও ইংরেজিতে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নরসিংদীর ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের মৃত্যু, মামলা দায়ের চাঁদাবাজি মামলায় জামায়াত নেতা নজরুল ইসলাম ও সহযোগীর জামিন নামঞ্জুর সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, নতুন আচরণবিধি চূড়ান্ত পলাশে কাপড়ের হাটের টাকা বণ্টন নিয়ে বিরোধ, ৭ বাড়িতে হামলা-লুটের অভিযোগ কাজের অগ্রগতির চেয়ে ১৫ কোটি টাকা বেশি বিল উত্তোলনের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, নতুন আচরণবিধি চূড়ান্ত

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, নতুন আচরণবিধি চূড়ান্ত

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও একই নিয়ম কার্যকর করতে নতুন আচরণবিধির খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনের জন্য নতুন আচরণবিধি কমিশনে অনুমোদিত হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

নতুন আচরণবিধিতে পোস্টার বাদ দেওয়ার পাশাপাশি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে এর আকার নির্দিষ্ট করা হয়েছে।

ব্যানারের সর্বোচ্চ আকার ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট ও হ্যান্ডবিল এ-ফোর আকারের, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি এবং বিলবোর্ড সর্বোচ্চ ১৬ ফুট বাই ৯ ফুট হতে পারবে।

নতুন বিধিমালায় সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের প্রচারণায় অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং জরিমানা ৫০ হাজার টাকা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd