• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের মৃত্যু, মহাসড়কে অবরোধ

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের মৃত্যু, মহাসড়কে অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (২২) বিআরটিসি বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ইয়াসিন আরাফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণসহ চার দফা দাবি করেন।

অবরোধের ফলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা, ঝালকাঠি, ভোলা ও বরগুনা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা কুয়াকাটাগামী পর্যটকসহ দূরপাল্লার যাত্রীদের জন্য ভোগান্তির সৃষ্টি করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াসিন আরাফাতসহ পাঁচজন গুরুতর আহত হন। আহত ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd