• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

৫০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সৌদি সময় সকাল ৭টা ২০ মিনিটে ইলেকট্রনিক বাইক নিয়ে কাজে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থলে আহত হওয়ার পর জাকির হোসেনকে জিজানের মুসলিয়া শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী শামীম আহমেদ।

নিহত জাকির হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাহারপুর চানমারি বস্তির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন।

জানা গেছে, জাকির হোসেন জিজানের ওই হাসপাতালেই চাকরি করতেন। দুর্ঘটনার পর তার মরদেহ বর্তমানে সেই হাসপাতালেই রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd