• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাবার মৃত্যুর পরও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলেন লাবিব বাচ্চু রাজাকারের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ চট্টগ্রাম বন্দরে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চিকিৎসক ছেলের বাবা চট্টগ্রামে গণিত ও ইংরেজিতে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নরসিংদীর ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের মৃত্যু, মামলা দায়ের চাঁদাবাজি মামলায় জামায়াত নেতা নজরুল ইসলাম ও সহযোগীর জামিন নামঞ্জুর সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

চট্টগ্রামে গণিত ও ইংরেজিতে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
চট্টগ্রামে গণিত ও ইংরেজিতে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করেছে ৪৫ হাজার ৬২২ জন শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

গণিতে ২৪ হাজার ১১ জন এবং ইংরেজি প্রথম পত্রে ২১ হাজার ৬১১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গণিতের পাসের হার ৮১ দশমিক ৫৩ শতাংশ, যেখানে পরীক্ষার্থী ছিল এক লাখ ২৯ হাজার ৯৯৯ জন। ইংরেজিতে পাসের হার ৮৩ দশমিক ২৪ শতাংশ, পরীক্ষার্থী ছিল এক লাখ ২৮ হাজার ৯২৫ জন।

এ দুই বিষয়ে ফেল করার ফলে বোর্ডের সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অকৃতকার্যের হার তুলনামূলক বেশি দেখা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করতে বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করা হবে। তিনি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আমিন বলেন, গণিত ও ইংরেজির মৌলিক ধারণা শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই শক্তিশালী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd