• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

তিন মাসের অনলাইন বন্ধুত্বের পর চীনা যুবকের বাংলাদেশে আগমন

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
তিন মাসের অনলাইন বন্ধুত্বের পর চীনা যুবকের বাংলাদেশে আগমন

অনলাইনে পরিচয়ের মাত্র তিন মাস পর ৪২ বছর বয়সী চীনা যুবক ইউ লিয়াংলিয়াং যশোরের মনিরামপুরের হুরগাতী গ্রামে হাজির হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকালে তার আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দেয়।

ইউ লিয়াংলিয়াং পেশায় জাহাজ নির্মাণ প্রকৌশলী এবং তিনি চীনের শানডং প্রদেশের বাসিন্দা। ‘ওয়ার্ল্ড চ্যাট’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং তিন মাস ধরে তাদের মধ্যে যোগাযোগ চলছিল।

২০ দিনের সফরে বাংলাদেশে এসে ইউ লিয়াংলিয়াং তরুণীর সঙ্গে দেখা করতে মনিরামপুরের হুরগাতী গ্রামে আসেন। তিনি জানান, বন্ধুত্বের টানেই তিনি সেখানে এসেছেন এবং পরিবারের সম্মতি পেলে ওই তরুণীকে বিয়ে করার ইচ্ছাও ছিল।

তবে তরুণীর বয়স কম হওয়ায় তার সেই আশা পূরণ হয়নি। ইউ লিয়াংলিয়াংয়ের আকস্মিক আগমনে তরুণীর পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন।

তরুণীর মা বিউটি খাতুন ও দাদি আঞ্জুয়ারা বেগম জানিয়েছেন, অনলাইনে পরিচয়ের সূত্র ধরেই ইউ লিয়াংলিয়াং তাদের বাড়িতে এসেছেন। তবে তার আগমনে তারা অস্বস্তিতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd