• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাবার মৃত্যুর পরও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলেন লাবিব বাচ্চু রাজাকারের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ চট্টগ্রাম বন্দরে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চিকিৎসক ছেলের বাবা চট্টগ্রামে গণিত ও ইংরেজিতে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নরসিংদীর ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের মৃত্যু, মামলা দায়ের চাঁদাবাজি মামলায় জামায়াত নেতা নজরুল ইসলাম ও সহযোগীর জামিন নামঞ্জুর সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত হলে মস্কো একপর্যায়ে তার হাতে থাকা ‘শেষ বিকল্প’ ব্যবহার করতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি এ সতর্কবার্তা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এডিটরস ডেস্ক অনুষ্ঠানে দিয়েছেন।

ফিদান বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত যদি আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে, তবে মস্কো শেষ বিকল্পটি ব্যবহারের দিকে যেতে পারে। তিনি উল্লেখ করেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উঠে এসেছে এবং পশ্চিমা দেশগুলোও এ ঝুঁকি সম্পর্কে অবগত।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া সফরের সময় তার রুশ সমকক্ষদের সঙ্গে আলোচনা হয়েছে এবং বর্তমানে রুশ জনগণের একটি অংশও এমন পদক্ষেপের দাবি জানাচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানান।

ফিদান বলেন, যুদ্ধের বিস্তার ভৌগোলিক পরিসর, লক্ষ্যবস্তু এবং ব্যবহৃত পদ্ধতি সব দিক থেকেই বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের বিস্তার বেসামরিক এলাকাতেও পৌঁছে যাচ্ছে। উভয় পক্ষ যদি কিছুটা ছাড় দিয়ে সমঝোতার দিকে এগোতে পারে, তাহলে মধ্যস্থতাকারীদের কাজ সহজ হবে।

তিনি আরও বলেন, আলোচনা ব্যর্থ হওয়ার পর যুদ্ধ সম্মুখসারির ক্ষয়যুদ্ধ থেকে ধ্বংসাত্মক যুদ্ধে পরিণত হয়েছে। বর্তমানে যুদ্ধের পরিস্থিতি জাতি হিসেবে টিকে থাকার প্রশ্নে পরিণত হচ্ছে, যা শেষ পর্যন্ত চূড়ান্ত উপায় ব্যবহারের প্রবণতা তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd