• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষার্থীদের ঝরে পড়ার পেছনে বেআইনি সিদ্ধান্তের অভিযোগ ভারত সীমান্তে অবৈধ মাদকের কারখানা, দাবি ত্রাণমন্ত্রীর সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ঘাটতির অভিযোগে তদন্ত শুরু বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কালো পতাকা উত্তোলনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার সিংগেল পয়েন্ট মুরিং প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েছে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক সিলেটে মেয়ের ধর্ষণের অভিযোগের জেরে চাচা নিহত, ভাতিজা আটক খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের শিক্ষাসামগ্রী বিতরণ কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা: প্রতিমন্ত্রী নুরের অভিযোগ

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, দেশবাসীর সহযোগিতা কামনা

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, দেশবাসীর সহযোগিতা কামনা

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারগুলোর দীর্ঘদিনের ভুল জ্বালানি নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে। দলটি সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশের প্রয়োজনীয় মোট গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে জুলাই মাসের শেষ সপ্তাহে একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে গ্যাস খালাস বন্ধ হয়ে যায়, যা জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকট সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “২০২৬ সালের মধ্যে আরও দুইটি এফএসআরইউ টার্মিনাল স্থাপনের পরিকল্পনা থাকলেও সময়মতো অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় চুক্তি না করায় সেগুলো বাস্তবায়িত হয়নি।” বিএনপি দাবি করেছে, দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে তারা নতুন একটি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে।

বিএনপির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সরকার সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট ধীরে ধীরে কেটে যাবে।

সবশেষে, এই সাময়িক সংকটে ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd