• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিংগেল পয়েন্ট মুরিং প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েছে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক সিলেটে মেয়ের ধর্ষণের অভিযোগের জেরে চাচা নিহত, ভাতিজা আটক খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের শিক্ষাসামগ্রী বিতরণ কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা: প্রতিমন্ত্রী নুরের অভিযোগ নারায়ণগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু, পরিবার দাবি স্বাভাবিক মৃত্যু পীরগাছায় বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু বিমানবন্দরে ট্রলির গোপন কুঠুরিতে ৪৩ লাখ টাকার পণ্য আটক বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের শিক্ষাসামগ্রী বিতরণ

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের শিক্ষাসামগ্রী বিতরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়সংলগ্ন জামিয়া মোহাম্মদিয়া তা’লিমুল কুরআন মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য একটাই, যাতে এতিম, অসহায়, দুস্থ ও কোমলমতি শিশুদের দোয়ায় দেশনেত্রী খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা জান্নাত দান করেন।’

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সাড়ে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এই দোয়ার আয়োজনটি মূলত ছিল আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা বাংলাদেশের জনগণ সবাই তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd