• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কালো পতাকা উত্তোলনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার সিংগেল পয়েন্ট মুরিং প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েছে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক সিলেটে মেয়ের ধর্ষণের অভিযোগের জেরে চাচা নিহত, ভাতিজা আটক খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের শিক্ষাসামগ্রী বিতরণ কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা: প্রতিমন্ত্রী নুরের অভিযোগ নারায়ণগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু, পরিবার দাবি স্বাভাবিক মৃত্যু পীরগাছায় বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু বিমানবন্দরে ট্রলির গোপন কুঠুরিতে ৪৩ লাখ টাকার পণ্য আটক

কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন। রোববার (১৬ আগস্ট) সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি।

সফরকালে প্রধানমন্ত্রী জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন। তিনি মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জে জোর প্রস্তুতি চলছে। দলীয় নেতা কর্মী এবং সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার ভাঙা সড়ক মেরামত করা হচ্ছে।

বেলা আড়াইটায় প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় মাছের পোনা অবমুক্ত করবেন।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

দিনব্যাপী কর্মসূচী শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd