• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাবার জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক ছাত্রলীগ নেতা জেমস খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আমানউল্লাহর বক্তব্য: নির্যাতন সত্ত্বেও আপস করেননি সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: বিএনপি ও জামায়াতের নিন্দা, দোষীদের গ্রেপ্তারের দাবি সরকারি কাজে বাধা দিলে দলের কাউকেও ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী জাবি ছাত্রদলের দুই নেতা পদ হারালেন শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ইরানের অর্থনৈতিক সংকট তীব্র, তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব চীনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২ নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে মেঘনা আলমের বাসায় আসতে চান

সরকারি কাজে বাধা দিলে দলের কাউকেও ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
সরকারি কাজে বাধা দিলে দলের কাউকেও ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

সরকারি কাজে বাধা দিলে নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। দলের পরিচয় ব্যবহার করে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা মাস্তানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি দলের লোক হলেও তাকে গ্রেপ্তার করে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠাতে হবে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সেবা করাই তাদের দায়িত্ব। তাই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সমাজকে মাদকমুক্ত করা না গেলে দেশের উন্নয়ন টেকসই হবে না। মাদকের বিস্তার রোধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

চেক বিতরণ অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd