• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, আহত ৬ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮০ দিন পূর্তিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রয়োজনীয়তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী প্রতিদিন টক দই খেলে মিলতে পারে ১০টি স্বাস্থ্য উপকার শিক্ষা খাতে সরকারের অগ্রগতি: বাজেটে রেকর্ড বরাদ্দ ও নতুন উদ্যোগ ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক ড. ইউনূসকে দুষলেন পুলিশের কার্যক্রমে গতি ফিরলেও হামলার ঘটনা বেড়েছে শিবচরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল শিকদারকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কালো পতাকা উত্তোলনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কালো পতাকা উত্তোলনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

১৩

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির সংলগ্ন ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। তিনি শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া, ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন, যা পরে ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd