ছাত্রদল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ২ দিনের মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হবে।
শুক্রবার (১৪ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পরদিন রোববার (১৬ আগস্ট) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটগুলোকে ঘোষিত এসব কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠনের শীর্ষ নেতাদের পক্ষ থেকে।