• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে ১৬ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু।  বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, এসএসসিতে পেল জিপিএ-৫ জর্ডানে ভিক্ষুকের কাছে উদ্ধার হলো ৪৬ হাজার ৬০০ ডলার তানজিদ হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ল ইমরান খানের মৃত্যুর গুজব: সেনাবাহিনী ও পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো জীবিত থাকার খবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড, তানজিদ-নাজমুলের দৃঢ়তা আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি

কাঁচপুরে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার, র‍্যাব-১১-এর অভিযান

নারায়ণগঞ্জ সংবাদদাতা / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

২৭

কাঁচপুরে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার, র‍্যাব-১১-এর অভিযান

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব-১১।

 

র‍্যাব-১১ জানায়, ১৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরে ওই এলাকার ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd