• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার ভারত-বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারের সেরা ১০ সাইনিং দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা বাংলাদেশ ৪২৬ রানে অলআউট, ২২৮ রানের লিড ফেরদৌস স্টিলের ঝুঁকিপূর্ণ কাজ: ৯ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে মামলা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা প্রত্যাহার রাজধানীতে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি হরমুজে নৌ চলাচলে বাধা, পাঁচ ইরানির ওপর কানাডার নিষেধাজ্ঞা

আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার

১৩

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের মরদেহ তড়িঘড়ি করে সৎকারের অভিযোগে পশ্চিমবঙ্গের পানিহাটির সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওডিশা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন মামলায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ওডিশায় গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে নির্মল ঘোষকে কলকাতায় এনে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হবে।

২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার পর তার মরদেহ পানিহাটি শ্মশানে অস্বাভাবিক দ্রুত সৎকার করা হয়। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগ, নির্মল ঘোষ এবং তৃণমূলের আরও দুই নেতা দ্রুত সৎকারের ব্যবস্থা করেন।

সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নিহত চিকিৎসকের পরিবারের আবেদনের ভিত্তিতে নির্মল ঘোষসহ তিনজনের বিরুদ্ধে নতুন করে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করে। পুলিশ এখন খতিয়ে দেখছে, কেন ওই নারী চিকিৎসকের মরদেহ এত দ্রুত সৎকার করা হয়েছিল এবং সৎকারের প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা হয়েছিল কি না।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) নির্মল ঘোষকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। সম্প্রতি ব্যারাকপুর পুলিশের এই পদক্ষেপে নির্মল ঘোষের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা উল্লাস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd