• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, এসএসসিতে পেল জিপিএ-৫

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, এসএসসিতে পেল জিপিএ-৫

১১০

নোয়াখালীর হাতিয়া উপজেলার রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। বাবা-মা হারানোর পর চাচা মোহাম্মদ ইলিয়াসের সহায়তায় সে এই সাফল্য অর্জন করেছে।

তাসফিয়ার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এবং মা তাকে ছেড়ে চলে যান। মাত্র ৮ বছর বয়সে বাবা-মা দুজনকেই হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে তাসফিয়া। এরপর থেকে কৃষক চাচা মোহাম্মদ ইলিয়াসের আশ্রয়ে বেড়ে ওঠে সে।

অভাব-অনটনের মধ্যেও তাসফিয়া পড়াশোনা চালিয়ে যায়। সহপাঠীদের অনেকেই সুযোগ-সুবিধা নিয়ে পড়াশোনা করলেও তাসফিয়া সীমাবদ্ধতার মধ্যে থেকেও নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যায়।

তাসফিয়ার জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আনন্দিত হন তার স্বজন, শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীস চন্দ্র দাস বলেন, ‘তাসফিয়ার এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।’

উপজেলা প্রশাসনও তাসফিয়ার সাফল্যের খবর পেয়েছে এবং তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘তাসফিয়ার স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd