• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইমরান খানের মৃত্যুর গুজব: সেনাবাহিনী ও পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো জীবিত থাকার খবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড, তানজিদ-নাজমুলের দৃঢ়তা আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫ বিদ্যুৎ সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী: হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ চতুর্থ শিল্পবিপ্লব: সম্ভাবনা ও প্রস্তুতি

ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। প্রথম দিন শেষে ৯৬ রানে ১ উইকেট হারিয়ে তানজিদ-মুমিনুলের জুটিতে স্বপ্নের শুরু হয় বাংলাদেশের, তবে শুক্রবার দ্বিতীয় দিনে মাঠে নেমে ভেঙে গেছে তাদের ১০২ রানের জুটি।

তানজিদ হাসান তামিম ও মুমিনুল হকের জুটি একশ পার করেছিল। হাফ সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন মুমিনুল। ৪৯ রানে পৌঁছে আরও দুই বল খেলার পর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল তার ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন বাংলাদেশের ব্যাটার। ১০২ রানের জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করলেন তানজিদ। ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ। সেই জুটি একশ ছোঁয়ার পথে।

ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেলেছেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল। ৩৬তম ওভারের শেষ বলে হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd