• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইমরান খানের মৃত্যুর গুজব: সেনাবাহিনী ও পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো জীবিত থাকার খবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড, তানজিদ-নাজমুলের দৃঢ়তা আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫ বিদ্যুৎ সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী: হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ চতুর্থ শিল্পবিপ্লব: সম্ভাবনা ও প্রস্তুতি

১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত

দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার ও শনিবার (১৪-১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd