• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে ইতিবাচক সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লাখো ভক্তের মিলনমেলায় শেষ হলো খরমপুর কেল্লা শহীদ গেছুদারাস (রহ.)-এর ওরশ মোবারক বোমা-সন্ত্রাসের শঙ্কায় পুলিশ সতর্ক, ২৪ ঘণ্টা মাঠে থাকার নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

১৫

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-

যশোরের বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসা সহকারী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর আরোহী মাদ্রাসা শিক্ষক ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইব্রাহিম হোসেন উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও ইছাপুর মাদ্রাসার অফিস সহকারী। আহত দু’জন হলেন মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক ফজলুর রহমান (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহিম হোসেন ও শিক্ষক ফজলু দুইজনেই হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) করে গোগা এলাকা থেকে মাদ্রাসার কাজে শার্শা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিল ও লোহাবোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলটির সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে এবং চালকসহ তিনজনই মারাত্মকভাবে আহত হন।

 

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোটরসাইকেল চালক মাদ্রাসার সহকারী ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষনা করেন। আহত অপর দুইজন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd