কাঁচপুরে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার, র্যাব-১১-এর অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, ১৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ওই এলাকার ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।