• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়কে আগুন, যান চলাচল ব্যাহত।  সূর্যগ্রহণের সময় মহানবী (সা.)-এর নির্দেশনা নীলফামারীতে দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে সাবেক প্রেমিকের গ্রেপ্তার বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।  মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু, আহত ১৫

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু, আহত ১৫

১৪

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যাত্রী নিহত এবং আহত অন্তত ১৫ জন।

আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহণ’র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকাজ এখনও চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd