• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিরপুরে বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত কয়েকজন সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু নোয়াখালীর যুবদল নেতাকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর ও চকবাজার থানার চার পরিদর্শক বদলি ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, মন্ত্রীর শোক প্রকাশ গুরুদাসপুরে মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলামকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, স্বামী দুধ দিয়ে গোসল করে সম্পর্ক শেষের ঘোষণা দিলেন

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, স্বামী দুধ দিয়ে গোসল করে সম্পর্ক শেষের ঘোষণা দিলেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউরা গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তিন সন্তানের জননী মাহমুদা আক্তার প্রেমিক ফয়েজ মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশনে বসে আছেন। তিনি উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

ঘটনার মোড় নেয় শনিবার (৮ আগস্ট) দুপুরে, যখন অনশনের খবর শুনে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের ফয়েজ মিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হলে গত মঙ্গলবার রাতে তিনি তার তিন সন্তান ও স্বামীকে রেখে ফয়েজের বাড়িতে চলে যান এবং সেখানে অনশন শুরু করেন।

স্ত্রীর এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে সোহেল মিয়া প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন এবং মাহমুদার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd