• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নীলফামারীতে দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে সাবেক প্রেমিকের গ্রেপ্তার বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।  মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ অজিত দোভালের সঙ্গে দুই দিনের বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন

বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

বাংলাদেশসহ এশিয়ার বড় একটি অংশ থেকে ১২ আগস্ট বুধবার বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পেলেও ভৌগোলিক অবস্থানের কারণে দেশের কোথাও থেকে সূর্যগ্রহণটি দেখা সম্ভব নয়।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের ওপর দিয়ে স্পেন পর্যন্ত বিস্তৃত হবে। স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে।

পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে গ্রহণটির আংশিক দৃশ্য দেখা যাবে। তবে বাংলাদেশ এই গ্রহণের দৃশ্যমান এলাকার বাইরে থাকায় দেশের কোথাও থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট। ওই দিন ঢাকায় সূর্যের ৩ দশমিক ৩ শতাংশ অংশ চাঁদের আড়ালে থাকবে। স্থানীয় সময় বিকেল ৫টা ১২ মিনিটে ঢাকায় গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

আগামী দুই দশকে ঢাকা থেকে আরও কয়েকটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ২০৩৪ সালের ২০ মার্চের গ্রহণটি সবচেয়ে উল্লেখযোগ্য, যখন ঢাকার আকাশে সূর্যের প্রায় ৫৮ শতাংশ অংশ চাঁদের আড়ালে চলে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd