• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সূর্যগ্রহণের সময় মহানবী (সা.)-এর নির্দেশনা নীলফামারীতে দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে সাবেক প্রেমিকের গ্রেপ্তার বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।  মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ অজিত দোভালের সঙ্গে দুই দিনের বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুর বিভাগ থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেছেন, রংপুরের মানুষ কোন দলকে ভোট দেবেন, সেটি তাদের গণতান্ত্রিক অধিকার।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্যরা এ কথা বলেন। তারা উল্লেখ করেন, উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলকেই ভোট দিতে হবে—এমন ধারণা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং একদলীয় শাসন কায়েমের নামান্তর। একইসঙ্গে তারা মির্জা ফখরুল ইসলামকে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

গত রবিবার (৯ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘রংপুরের লোকেরা, আমরা সব সময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া?’

সংবাদ সম্মেলনে জামায়াতের সংসদ সদস্যরা বলেন, রংপুরের মানুষ বিএনপি ছাড়া অন্যকোনও রাজনৈতিক দলকে সমর্থন করায় উন্নয়ন থেকে পিছিয়ে থাকে—এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রংপুরের উন্নয়ন কোনও রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের পুরস্কার নয়।

সংবাদ সম্মেলনে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান (বেলাল) ও অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd