• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসের অস্ত্র সমর্পণের অস্বীকৃতি জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ

বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত

৪১

বাংলাদেশ পুরুষ ভলিবল দল ইসলামাবাদে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩–০ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আজ পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সরাসরি তিন সেটে জয় নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। ফলে আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

ফাইনালে ওঠার পথে বাংলাদেশ পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। লিগ পর্বে স্বাগতিক পাকিস্তানের কাছে একমাত্র হার ছাড়া উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করেছে তারা। এই সাফল্যের ফলে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানও উন্নত হয়েছে।

আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) নিয়মিত র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে না পারায় বাংলাদেশ দীর্ঘ সময় র‌্যাঙ্কিংয়ের বাইরে ছিল। সর্বশেষ ২০২৩ সালে ছেলেদের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তারা ১৪৮তম অবস্থানে ছিল। তবে কাভা চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক জয়ের পর বাংলাদেশ সর্বশেষ হালনাগাদ তালিকায় ৭৫ নম্বরে উঠে এসেছে।

বাংলাদেশ ২০১৬ সালে কাভা চ্যাম্পিয়নশিপে একবার শিরোপা জিতেছিল। ঢাকায় অনুষ্ঠিত ওই আসরে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুরুষ দল। তবে সে সময় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল অংশ নেয়নি। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd