• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিনহা হত্যার ৬ বছর: খুনিদের শাস্তি কার্যকর হবে কবে? মাসের শেষ দিনে স্বর্ণের দাম বেড়ে নতুন মূল্য নির্ধারণ চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে ‘বেশ হতাশ’ হবো: ট্রাম্প ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসের অস্ত্র সমর্পণের অস্বীকৃতি জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশের পর তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের হাতে বহুবার হাতকড়া লেগেছে। আমরা হাতকড়াকে নববধূর চুড়ির মতো মনে করি।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি লতিফ সিদ্দিকীকে ‘নিষ্পাপ মানুষ’ দাবি করে সম্মানজনক আচরণের আহ্বান জানান।

কাদের সিদ্দিকী বলেন, ‘নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানাতে এসেছি। আদালতে প্রত্যেক অভিযুক্ত কথা বলতে পারেন। এটা তার অধিকার।’ তিনি অভিযোগ করেন যে, লতিফ সিদ্দিকীকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

লতিফ সিদ্দিকীর বয়স ৮৭ বছর উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এখন যদি কোনো অপরাধের দায়ে তার ফাঁসি হয়, তাহলে আমরা সাদরে গ্রহণ করবো। কারণ আল্লাহতায়ালা তাকে তখন মুক্তি দেবেন।’

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের পর সংঘটিত গণহত্যার ঘটনায় লতিফ সিদ্দিকীকে পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে। কাদের সিদ্দিকী বলেন, ‘পরিকল্পনাকারী বলা যায় না। কারণ তিনি “কিচেন কেবিনেটেও” ছিলেন না।'


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd