• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন। তার ঢাকায় পৌঁছানোর সময় নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে।

সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সার্জিও গোর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, যা সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার (২৯ জুলাই) বলেন, সার্জিও গোরের এই সফর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ সৃষ্টি করবে।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এই সফর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd