• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ গৌরীপুরে খাল খননের অব্যয়িত ৯৯ লাখ টাকা কোষাগারে জমা দিচ্ছেন ইউএনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান

জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জিয়াউর রহমানের ছবি ও পোস্টার টানিয়ে সন্ত্রাস ও জমি দখল করা মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ১৬ বছর দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’ তিনি জনগণের অধিকার ও সংস্কারের বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘শেখ হাসিনা গুলি করে আমার শত শত ভাই-বোনের চোখ নষ্ট করে আজ দিল্লিতে নির্বাসিত।’ নাহিদ ইসলাম বলেন, ‘দেশের জনগণ এটা মেনে নেবে না।’

কানাইঘাটবাসীকে সতর্ক করে তিনি বলেন, ‘আগামী স্থানীয় সরকারের নির্বাচনে লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে ভোট কারচুপি করা হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি হতে দেব না।’

পথসভায় এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন, যাদের মধ্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ড. আতিক মুজাহিদ ও ডা. মাহমুদা মিতু উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd