• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ গৌরীপুরে খাল খননের অব্যয়িত ৯৯ লাখ টাকা কোষাগারে জমা দিচ্ছেন ইউএনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি। এনসিপির অভিযোগ, হামলার পেছনে বিএনপির ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলার সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান এবং নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জাতীয় ছাত্রশক্তির নেতারা জানান, হবিগঞ্জে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালান।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস বলেন, হামলার ঘটনায় ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির অনেকেই আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল, তবে হামলাকারীরা দ্রুত চলে যায়। এনসিপির পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd