• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ গৌরীপুরে খাল খননের অব্যয়িত ৯৯ লাখ টাকা কোষাগারে জমা দিচ্ছেন ইউএনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান

চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ

চট্টগ্রাম নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশির সময় মাইক্রোবাস ফেলে পালিয়ে গেছেন চালক। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন ব্রিজ চত্বরের কক্সবাজারমুখী সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে সন্দেহজনক একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন ট্রাফিক সদস্যরা। চালক গাড়িটি থামালেও কাগজপত্র দেখানোর সময় অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে চালক গাড়ি লক করে বাইরে নেমে মোবাইল ফোনে কথা বলার ভান করতে থাকেন, যা পুলিশের সন্দেহ বাড়ায়।

চালক হঠাৎ দৌড়ে পালিয়ে গেলে ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেন, কিন্তু জনসমাগমের সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান। পরে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তল্লাশির পর গাড়িতে ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে ১০ থেকে ১১টি বিদেশি মদের বোতল থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। উদ্ধার হওয়া মদের উৎস ও পরিবহন প্রক্রিয়া সম্পর্কে তদন্ত চলছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘চালক গাড়ি ফেলে পালিয়ে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, চালক পালানোর সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd