• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার, মামলা ২৩ সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদান: সম্ভাবনা ও চ্যালেঞ্জ ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের অংশগ্রহণ নিয়ে গবেষণা শুরু করেছে ফিফা সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে ৮ দিনের ছুটির সুযোগ মোদিকে কটাক্ষ করে দীপকের মন্তব্য, ‘দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক উজ্জ্বল’ এইচএসসি পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭টি পদে চাকরির সুযোগ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, নতুন রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা মোদির ভিডিও বার্তায় গালাগালির অভিযোগের প্রেক্ষাপট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কোচ ও ক্রিকেটারের মধ্যে বিতর্ক পরাজিত শক্তির উত্থান হলে নিরাপত্তা থাকবে না: রিজভী

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।

মামলায় এনসিপির ১০ নেতার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ অনুযায়ী, এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।

বাদী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হলে এনসিপির নেতাকর্মীরা হামলা চালান। হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সংঘর্ষের সময় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

এদিকে, এনসিপির পক্ষ থেকেও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। এনসিপির নেতারা দাবি করেছেন, ২৮ জুলাই পদযাত্রা ও পথসভা শেষে ফেরার পথে ছাত্রদলের হামলায় তাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd