• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে র‍্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু প্রধানমন্ত্রীর ক্ষোভ: ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে সতর্কতা মাগুরা ও দারোয়ানী টেক্সটাইল মিল পিপিপিতে চালুর সিদ্ধান্ত ইয়েমেনের মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ভিডিও প্রকাশ করেছে হুথিরা কলকাতার মুসলিম বস্তিতে ৪৯ দিন ধরে পানি সংকট অব্যাহত নোয়াখালীতে গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ বিএনপির রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

প্রধানমন্ত্রীর ক্ষোভ: ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে সতর্কতা

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর ক্ষোভ: ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে সতর্কতা

ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, তিনি দেশে সহজলভ্য পণ্য আমদানি না করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

একনেক সভার সম্মানী নিয়েও প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’

প্রধানমন্ত্রী কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’

তিনি প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করার নির্দেশ দেন বলে ওই কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd