• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মৈত্রী পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে র‍্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু প্রধানমন্ত্রীর ক্ষোভ: ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে সতর্কতা মাগুরা ও দারোয়ানী টেক্সটাইল মিল পিপিপিতে চালুর সিদ্ধান্ত ইয়েমেনের মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ভিডিও প্রকাশ করেছে হুথিরা কলকাতার মুসলিম বস্তিতে ৪৯ দিন ধরে পানি সংকট অব্যাহত নোয়াখালীতে গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি জানান, প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এসব তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান, মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বৈঠকে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য বাড়াতে নতুন ও সম্ভাবনাময় খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি রাশিয়ার বাজারে বাংলাদেশের বিভিন্ন পণ্যের রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন।

রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রক্রিয়াগত বিষয়গুলো পর্যালোচনা করছে। এছাড়া, রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদা রয়েছে।

এদিকে, পৃথক এক বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে। এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd