• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ বিএনপির রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত, জামায়াতের প্রতিবাদ ঘোষণা স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামানোর উদ্যোগ কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী, মুক্তিপণ দাবি ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান মক্কায় হামলার দাবি নাকচ করলো হুথি বিদ্রোহীরা রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়ে জয়লাভ করল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমির অনুসারী এবং একজন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদারের অনুসারী বলে জানা গেছে। আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে ছাত্রদলের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে এ সংঘর্ষ হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে সুমন সরদারের নেতৃত্বাধীন পক্ষের নেতাকর্মীদের সঙ্গে মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রুমির অনুসারী ১২ ব্যাচের শাওন ও আলিফ গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে, সুমন সরদারের নেতৃত্বাধীন পক্ষের একজন নেতাকর্মীও গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঞ্চে উপস্থিত ছিলেন। এর মধ্যেই অনুষ্ঠানস্থলের একাংশে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়।

সংঘর্ষের কারণ ও আহতদের বিষয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বুধবার দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল। রাতে অনুষ্ঠানের শেষ পর্বে কনসার্টের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd