• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপির রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত, জামায়াতের প্রতিবাদ ঘোষণা স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামানোর উদ্যোগ কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী, মুক্তিপণ দাবি ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান মক্কায় হামলার দাবি নাকচ করলো হুথি বিদ্রোহীরা রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়ে জয়লাভ করল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আসিফ নজরুলের বিশ্বকাপ না খেলার দায় স্বীকার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সাল আমিন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি দাবি করেন, এনসিপি নেতার বিরুদ্ধে আনা এই অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়।

দুদকের কার্যক্রমে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই উল্লেখ করে সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা পরবর্তী ধাপে অগ্রসর হয়েছেন এবং বর্তমানে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের প্রয়োজনে সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। প্রয়োজনে আইনের আওতায় এমএলআর (মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানোসহ সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অনুসন্ধান শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান দুদক সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd