• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

ইয়েমেনের মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ভিডিও প্রকাশ করেছে হুথিরা

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ইয়েমেনের মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ভিডিও প্রকাশ করেছে হুথিরা

১০০

ইয়েমেনের মারিব প্রদেশে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে গোষ্ঠীটি।

ভিডিওতে দেখা যায়, আকাশে উড়ন্ত যুদ্ধবিমানটিকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এবং পরে এর ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে উপস্থিত হুথি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিমানের লেজের অংশে সৌদি আরবের জাতীয় পতাকা দৃশ্যমান ছিল।

স্থানীয় সূত্র অনুযায়ী, মারিবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হেলান পাহাড়ের কাছে বিমানটিতে আঘাত হানা হয়। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া জানান, যুদ্ধবিমানটি ইয়েমেনের আকাশসীমায় শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল।

তিনি আরও বলেন, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটি ধ্বংস করা হয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা দীর্ঘ সংঘাতের মধ্যে ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd