• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

Reporter Name / ৬২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

১৯৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

হুমায়ুন কবির জানান, জরুরি বিভাগে যে দুজনের লাশ ছিল, সেটি স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু। এছাড়া আরও দুজনের মৃত্যু নিয়ে যে খবর আসছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য সচিব আব ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি সাংবাদিকদের জানান, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ অসত্য। মৃতদের তালিকায় জাহানারা নামে যে মহিলার নাম রয়েছে, তিনি হাসপাতালে এখনো ভর্তি। অপর দুজনের স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু হয়েছে।

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নষ্ট লিফটে আগুন লেগে আটতলা পর্যন্ত লিফটের সবকিছু পুড়ে যায়। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয় কমপক্ষে ২০ জন।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবরে আটতলা নতুন ভবনে থাকা রোগী ও স্বজনরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে। নিরাপত্তাকর্মীরা শিশু ও নারীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd