• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য ইন্টার মিলান ও রোমার মধ্যে ড্র, লাউতারোর জোড়া গোলে রক্ষা পেল চ্যাম্পিয়নরা জামালপুরে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পুলিশের রাত্রিকালীন টহল তুহিনের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ, অপ্রতিম হত্যাকাণ্ডে আটক রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় মার্কেট বন্ধ থাকবে জামায়াতের আমির: সরকারকে সময় দিচ্ছি, এক দফার আন্দোলনে যাচ্ছি না শাহজালাল মাজারে ৮৯ লাখ টাকা ও স্বর্ণ-বিদেশি মুদ্রা উদ্ধার খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত ব্যক্তির ফোনে দাবি কুমিল্লায় অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার কুমিল্লায় ১৩ বছরের কিশোর হত্যায় সন্দেহভাজন আটক, ফেসবুকে পোস্ট আনাসের

জামালপুরে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পুলিশের রাত্রিকালীন টহল

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জামালপুরে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পুলিশের রাত্রিকালীন টহল

জামালপুরে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ রাতভর টহল ও চেকপোস্ট জোরদার করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে শহর ও বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়ার পর জামালপুরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশের রাত্রিকালীন টহলও জোরদার করা হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘জামালপুরের মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং শহরে নাশকতা না ঘটে, সেজন্য আমরা রাত জেগে টহল দিচ্ছি।'

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd