• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের

দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

৪

দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি

চেয়ারম্যান পদপ্রার্থীদের ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি,নয়টি ওয়ার্ডের নেতাদের মতামত প্রকাশ

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়নের সুখী পীর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় হাজারো বিএনপি নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।

 

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় এবং ৪ নম্বর শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আজগার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ মো. আবু বক্কর সিদ্দিক।

 

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির দুঃসময়ের সাহসী নেতা মোন্নাফ মুকুলসহ জেলা ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সভায় উপস্থিত থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ৪ নম্বর শেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম, দিনাজপুর জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. জিয়াউর রহমান জিয়া তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন।

ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম জিকু। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক,অশোক কুমার রায়, আক্তারুল ইসলাম আক্তারসহ কোতোয়ালি বিএনপি ইউনিয়ন বিএনপি, মহিলা দল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা পৃথক পৃথক খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এ সময় পুরো মাঠজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিদের করতালির মাধ্যমে স্বাগত জানানো হয়।

 

মতবিনিময় সভায় ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিজ নিজ মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়। ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব নির্বাচন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়।

 

বক্তারা সাংগঠনিক শক্তি ও তৃণমূলের নেতাকর্মীদের মতামতের গুরুত্ব তুলে ধরেন। সভার শেষ পর্যায়ে বিভিন্ন অতিথিরা বক্তব্য দেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

মতবিনয় সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের বক্তব্যের মাধ্যমে সমর্থনে এগিয়ে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজগার আলি হাড্ডা হাড্ডি লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম।

,তৃতীয় স্থানে রয়েছেন আলহাজ্ব মো: জিয়াউর রহমান জিয়া,বাকি দুইটি কোন সমর্থন পায়নি।

 

এদিকে সভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় কয়েকজন সাধারণ ভোটার ও বিএনপির সমর্থকদের প্রত্যাশা, ৪ নম্বর শেখপুরা ইউনিয়নে দলীয় ঐক্যের ভিত্তিতে একজন গ্রহণযোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত করা হলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করতে পারে। তাদের দাবি, অতীতের জাতীয় সংসদ নির্বাচনেও এ ইউনিয়নে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিল। এবারও উপযুক্ত প্রার্থী মনোনয়ন পেলে বিজয়ের সম্ভাবনা রয়েছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd