• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি। / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

২৯

নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

 

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. সানি মিয়া (৩০)। তিনি উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দী গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরে হলুদ রঙের একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশ জানায়, মরদেহটির দুই হাত টেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ পচে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

 

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহটি বস্তায় ভরে নদীর তীরে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি পচাগলা মরদেহ উদ্ধার করে। নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

 

ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd