• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে আলম মোল্লার প্রভাবের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা ক্ষমতার মোহে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুললেন রাশেদ খান কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক গ্রেপ্তার পাবনায় ১০ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক রিমান্ডে তথ্য দিয়েছেন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন জেডি ভ্যান্স মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা নিউইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের মুক্তাগাছা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতার কথাকাটাকাটির জের ধরে থানার প্রধান ফটক ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আটটার পর মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিঠু মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন উপল (২৪), সোহেল (৩৬), রুবেল (২৮), ফরিদ (২৭), কামরুল (৪৮), মিলন (৩৩), রনি (৩৫), রাকিব (২৫), নিরব (২২) ও নাহিদ (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে আরিফ রব্বানী থানায় গিয়ে ওসির কক্ষে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ওসির কক্ষে জরুরি বৈঠক চলায় দায়িত্বে থাকা কনস্টেবল মো. বকুল মিয়া তাকে কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যের সঙ্গে তর্কে জড়ান আরিফ রব্বানী।

পুলিশের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর রাত ১০টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক নিয়ে পুনরায় থানায় আসেন আরিফ রব্বানী। তার নেতৃত্বে ওই ব্যক্তিরা থানার প্রধান ফটক ও ট্রাফিক বক্সে হামলা চালান। হামলায় ট্রাফিক বক্সের জানালার কাচ ভেঙে যায় এবং বেশ কয়েকটি লোহার রড ক্ষতিগ্রস্ত হয়। হামলা চালিয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd