• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ময়মনসিংহে স্বামীকে মদপান করিয়ে স্ত্রীর ধর্ষণের অভিযোগ

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহে স্বামীকে মদপান করিয়ে স্ত্রীর ধর্ষণের অভিযোগ

৮৪

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ পান করানোর পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয় এবং তাদের একটি পাঁচ বছর বয়সি ছেলে রয়েছে। তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন এবং স্বামী মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী মদ পান করেন। পরে তারা একসঙ্গে ওই নারীর ঘুমানোর জায়গায় যান। কিছুক্ষণ পর স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান ওই নারীর ঘুমানোর কক্ষে প্রবেশ করেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্তে নেমেছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত শাহজাহানকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd